1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির প্রস্তাব নাকচ করায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিক্ষোভ 

  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪

 

এইচ এম সাগর (হিরামন।। অর্থ মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধির প্রস্তাব সরাসরি  নাকচ করায় ও বীর মুক্তিযোদ্ধার  কাছে বিদ্যুৎ প্রকৌশিলীর ঘুষ চাওয়ার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদে, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে  অবস্থান,  বিক্ষোভ মিছিল হয়েছে স্থান ঢাকা জাতীয়  প্রেসক্লাবের সামনে  তারিখ ২জুন ২০২৪ সকাল ১১ টায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি নাকচ করায় ও বীর মুক্তিযোদ্ধার কাছে বিদ্যুৎ প্রকৌশলীর ঘুষ চাওয়ার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, মহানগর উত্তরের উদ্যোগে অবস্থান ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া।তিনি বলেন মাননীয় অর্থমন্ত্রী ও অর্থ সচিবের মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধির প্রস্তাব নাকচ করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।বীর মুক্তিযোদ্ধার  কাছে বিদ্যুৎ প্রকৌশলীর ঘুষ চাওয়ার তীব্র প্রতিবাদ জানান। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে  দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার দাবি জানান, ২৪ ২৫  সালের বাজেটে  বীর মুক্তিযোদ্ধাদের জন্য কিছু অর্থ বরাদ্দ রাখার দাবি জানান। কোটা সংস্কার করে হলেও সংরক্ষণসহ  কোটা ফেরত এর দাবি জানান, কোটা সংরক্ষণ না থাকায় মুক্তিযোদ্ধার সন্তানরা নাতিরা লিখিত পরীক্ষায় পাশ করার পরও তাদের নেওয়া হচ্ছে না যা খুবই দুঃখজনক।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহাসচিব মো:শফিকুল ইসলাম বাবু,ভাইস চেয়ারম্যান শাহ আলম পাঠান, মোঃ জুয়েল মিয়া,যুগ্ম মহাসচিব আবু সুফিয়ান ফারুক ভূঁইয়া,আবু সুফিয়ান, মামুন হাওলাদারসহ কেন্দ্রীয় নেনেতৃবৃন্দ।পরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park