1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

 

রাজধানীর মিরপুর বেরীবাঁধে কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় জনতার ধাওয়ায় পালাতে গিয়ে এক যুবক নদীতে ঝাঁপ দেয়। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় মিরপুরের শাহ আলী থানাধীন বেরীবাঁধে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। তবে তিনি নিজে পরিবহণ শ্রমিক ছিল বলে শোনা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান বলেন, নিহত ব্যক্তি নিজেই বাসে আগুন দিয়েছে বলে জানতে পেরেছি। জানা যায় ঐ নিহত পরিবহন শ্রমিক কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেয়। ‌ আগুন দেওয়ার সময় স্থানীয় জনতা তাকে দেখে ফেললে তাকে ধাওয়া দেয়। ওই সময় পাশের তুরগা নদীতে ঝাঁপ দেনি তিন। সাঁতার না জানায় নদীর পানিতে ডুবে সেখানেই তার মৃত্যু হয়। ‌ পরে নদী থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। ‌ নিহত ব্যক্তির মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রুদ্র মোহাম্মদ নামে আরেকজনকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আগুন দেওয়া বাসটি বেরীবাঁধ এলাকায় পার্কিং করা ছিল।

নিহত ব্যক্তির নাম পরিচয় জানা গেছে কিনা জানতে চাইলে শাহ আলী থানার এ পরিদর্শক বলেন,‌তার নাম পরিচয় আমরা এখনো জানতে পারিনি। হাসপাতালে আমাদের একটি দল গেছে তারা ফিরে আসলে বিস্তারিত তথ্য জানতে পারব।

এদিকে আগুন দেয়া বাসটি পুড়ে গেছে জানিয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ১০টা ২২ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park