1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মাহবুব হত্যা মামলায় নিরীহদের আসামি করার অভিযোগে খুলনায় সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।। মাহবুবুর রহমান হত্যা মামলায় তিন নিরীহ ব্যক্তিকে আসামি ও গ্রেপ্তারের অভিযোগ এনে ভুক্তভোগী পরিবারগুলো খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। শনিবার (১৯ জুলাই) বিকেল ৩টায় আয়োজিত এই অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রেপ্তার হওয়া কাজী রায়হানের স্ত্রী কামরুন নাহার কেয়া। উপস্থিত ছিলেন আসিফ মোল্লার স্ত্রী সাদিয়া আফরিন ও ইমন হাওলাদারের মা মনিরা খাতুন।

বক্তারা বলেন, ১১ জুলাই খুলনার মহেশ্বরপাশায় মাহবুবকে গুলি ও রগ কেটে হত্যা করা হয়। ঘটনার পর তার পিতা একটি মামলা দায়ের করেন, যাতে রায়হান, আসিফ ও ইমনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।

তবে পরিবারগুলোর দাবি, সিসি ক্যামেরার ফুটেজে থাকা তিন মোটরসাইকেল আরোহীর সঙ্গে তাঁদের স্বজনদের কোনো মিল নেই। বিভ্রান্তিকর তথ্য ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবির ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

তাঁরা বলেন, কাজী রায়হান ঢাকায় পড়াশোনায় ব্যস্ত, আসিফ ও ইমন ব্যবসায়ী এবং কারোই এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা নেই। তদন্ত সঠিকভাবে পরিচালনা ও নিরীহদের হয়রানি বন্ধে প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park