1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : ফখরুল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।। মামলার কার্যক্রম শেষ হলে তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে দেশে ফিরে বৃহস্পতিবার দুপুর বেলা ১টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এই কথা বলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মামলাগুলো শেষ হলে তারেক রহমান দেশে ফিরবেন।দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বার্তা প্রসঙ্গে তিনি বলেন, যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে সবার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। দেশের অস্থিরতা নিরসন একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে। নূন্যতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।গতকাল বুধবার ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্সের (জিপিজি) একটি প্রতিনিধি দল তথ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা নাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো চাচ্ছে সংস্কার তাদের অধীনেই হোক। তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে।’ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের এমন বক্তব্য রাজনীতিবিরোধী বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করেছে।গত ৩০ নভেম্বর সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা ফখরুল ও তার স্ত্রী।সফরকালে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা, মিট দ্য প্রেসসহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মির্জা ফখরুল। পাশাপাশি বিএনপি মহাসচিবের স্ত্রীর চিকিৎসাও করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park