
নিজস্ব প্রতিবেদক।।সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে গাজীপুরের কালীগঞ্জেও বিপুল পরিমাণ জমি কেনা হয়েছে।এসব জমির বেশির ভাগই তিনি কিনেছিলেন হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনের কাছ থেকে।বেনজীর পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে প্রায় ৬০০ বিঘা জমি রয়েছে, যার প্রায় বেশির ভাগই হিন্দু সম্প্রদায়ের।এসব জমিসহ মোট ৬২১ বিঘা ইতিমধ্যে জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।এই ৬২১ বিঘা জমি ছাড়াও বেনজীরের স্ত্রী জীশান মীর্জার নামে উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি সাততলা বাড়ি ও বেনজীরের নামে ভাটারায় একটি চারতলা বাড়ির খোঁজ পেয়েছে দুদক। দুদক সূত্র বলছে, ভাটারার বাড়িটি সম্প্রতি বিক্রি করে দিয়েছেন তিনি।গাজীপুর জেলা প্রশাসনের একটি সূত্র বলছে, কালীগঞ্জ উপজেলায় বেনজীর ও তাঁর পরিবারের প্রায় ১৮১ বিঘা জমি রয়েছে। গাজীপুরের কালীগঞ্জের স্থানীয় বাসিন্দারা বলেন, এই উপজেলার নাগরী ইউনিয়নের বেতুয়াটেক গ্রামে বেনজীর ও তাঁর স্ত্রী–সন্তানদের নামে–বেনামে অনেক জমি রয়েছে। ভয় দেখিয়ে পানির দামে এসব জমি কিনে নেন বেনজীর।গাজীপুর জেলা প্রশাসনের একটি সূত্র বলছে, কালীগঞ্জ উপজেলায় বেনজীর ও তাঁর পরিবারের প্রায় ১৮১ বিঘা জমি রয়েছে। তবে দুদক সূত্র বলছে, তারা এখানে এ পর্যন্ত প্রায় ৫০ বিঘা জমির সন্ধান পেয়েছে। আরও জমির খোঁজে অনুসন্ধান অব্যাহত রয়েছে।