1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কেনাকাটা, রোগীদের খাবারসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।দুদক কর্মকর্তারা জানান, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিন বছরে হাসপাতালের বিভিন্ন কেনাকাটায় বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি ব্যয় দেখানো হয়েছে। বিশেষ করে কম্বল, ম্যাট্রেসসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর ক্রয়ে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।এছাড়া, রোগীদের খাবারের মান নিয়েও প্রশ্ন তুলেছেন দুদক কর্মকর্তারা। হাসপাতালের পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park