1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জ কমিউনিস্ট পার্টির গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মানিকগঞ্জ জেলার উদ্যোগে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬নভেম্বর) সকালে মানিকগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভে গণ-অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নের লড়াই অব্যাহত রাখুন “শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা” সফল করতে এই গণসমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখার সভাপতি কমরেড অধ্যক্ষ আবুল ইসলাম শিকদারের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি)এর কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড মোঃ শাহ্ আলম, খেত মুজুর সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মান্নান,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) এর হরিরামপুর উপজেলার সভাপতি হরিপদ সূত্রধর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) ঘিওর উপজেলার সভাপতি কমরেড দুলাল বিশ্বাস প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে কমরেড মোঃ শাহ্ আলম বলেন, ‘সত্তরের দশকে শেখ মুজিবের হত্যাকান্ডের পর যে মুক্তবাজার চালু হয়েছে সে বাজার ব্যবসায়ীদের হাতে। বাজার জনগণের হাতে নাই,সিন্ডিকেট ভাঙতে হলে বিকল্প ব্যবস্থা সরকারের লাগবে। প্রাথমিক সফল ব্যবস্থার জন্য গ্রাম শহরের রেশনিং ব্যবস্থা চালু করতে হবে প্রয়োজনীয় জিনিসগুলো রেশন সপের মাধ্যমে দিতে হবে’।এ সময় অন্যান্য বক্তারা বলেন, ,গণ- অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লড়াই অব্যাহত রাখতে হবে, শোষণ- বৈষম্য বিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা সফল করতে হবে।ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকার পতন হয়েছে কিন্তু দ্রব্যমূল্যের এখনো নিয়ন্ত্রণে আসেনি , দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। আন্দোলনের আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, জুলাই আগস্টের সকল ‌হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে সংখ্যানুপাতিক নির্বাচন প্রবর্তনসহ অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান কমিউনিস্ট পার্টির নেতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park