
মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।শনিবার (১৪ জুন) বেলা ২ টার দিকে সাটুরিয়া রাইল্যা উত্তর পাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীর নিজ বসত ঘরের উঠান হইতে গ্রেফতার করা হয়। সে মৃত হানিফ বেপারী ছেলে সেকান্দার আলী (৬২) ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ সেকান্দার আলীকে গ্রেফতার করা হয়।উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য ৩০ হাজার টাকা।ডিবির ওসি আরো জানান, আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাটুরিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসমীকে আদালতে প্রেরণ করা হয়েছে।