
মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ৪ লাখ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার উত্তর পুটাইল এলাকা হইতে তাকে গ্রেফতার করা হয়। পরদিন রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃতর মো. সোহেল রানা (৩০) সদর উপজেলার উওর পুটাইল এলাকার আ. হামিদ মিয়ার ছেলে।মামলা ও পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সোহেল রানার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হইতে একটি সাদা পলিথিনে মোড়ানো ৪০ গ্রাম হেরোই উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা। সোহেল রানা মাদক নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।ডিবির ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪ লাখ টাকার হেরোইনসহ এক জনকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা রুজু করা হয়ছে।আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।মাদক বিরোধী এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।