1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে ২ লাখ ৫০ হাজার টাকার হেরোইনসহ ২ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ২ লাখ ৫০ হাজার টাকার হোরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।রবিবার (১৫ জুন) বিকাল ৫ টায় অভিযান চালিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল যাওয়ার পাঁকা রাস্তার মো.আব্দুস ছালামের মুদি দোকানের সামনে হইতে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।মাদক ব্যবসায়ীরা হলেন, সদর উপজেলার মানরা এলাকায় মোঃ সাহেব আলীর ছেলে মো.আব্দুর রাজ্জাক (৩৩), একই উপজেলার উত্তর সেওতা এলাকার মৃত জবেদ আলীর ছেলে মো. তারা মিয়া (৫৫)।ডিবি পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক ও মো. তারা মিয়া পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আব্দুর রাজ্জাক এর প্যান্টের পকেট হইতে ১০ গ্রাম হেরোইন এবং মো. তারা মিয়ার লুঙ্গির কোচনা হইতে ১৫ গ্রাম সর্বমোট ২৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয় । উদ্ধার হওয়া হেরোইন এর বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।এছাড়া ২০১৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মো.আব্দুর রাজ্জাক এর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি এবং ২০১৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মো. তাঁরা মিয়ার বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে।ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে হেরোইনসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park