1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে হেরোইন ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে পৃথক অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৮০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টার মানিকগঞ্জ সদর উপজেলার চেগারঘোনা বেড়িবাঁধ এলাকার মনিরের গ্রিল ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে উজ্জল (৫০) কে গ্রেফতার করা হয়।একইদিন রাত ১০টার দিকে ডিবির অন্য একটি দল হরিরামপুর উপজেলার ইজদিয়া যাত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আলামিন খান (২৬) ও মো. আহাদ মোল্লা (২৩) কে গ্রেফতার করা হয়।ডিবি সূত্রে জানাযায়‌, উজ্জল হোসেনের কাছ থেকে  ১০ গ্রাম হেরোইন ও আলামিন খানের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আহাদ মোল্লা গাঁজা বিক্রিতে আলামিন খানকে সহায়তা করছিলেন।উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক এক লাখ আটচল্লিশ হাজার টাকা।ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মাদক ব্যবসায় জড়িত তিনজনের বিরুদ্ধে সদর ও হরিরামপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park