1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি ৩ ঘন্টা পর উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল) থেকে লাইজু রিমি (৯) নামে এক শিশু চুরি হওয়ার ৩ ঘন্টা পরে উদ্ধার করে পুলিশ।রবিবার (১৬ মার্চ) সকাল ৮টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশুটি নিখোঁজ হয়।লাইজু রিমি মানিকগঞ্জের শিবালয় উপজেলার দড়ি-কয়ড়া গ্রামের কৃষক কাইয়ুমের মেয়ে। সে কয়ড়া প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির ছাত্রী।লাইজুর মা শিল্পি বেগম বলেন, আমার ছোট ছেলে অসুস্থ, সে কারনে ৩দিন ধরে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছেলের পাশে আমি আর আমার মেয়ে লাইজু রয়েছি। আজ সকালে মধ্যবয়সী এক মহিলা বেডের সামনে এসে আমার ও মেয়ের সঙ্গে কথা বলতে বলতে সক্ষ্যতা গড়ে তোলে। পাশের বেডে তার বাবা ভর্তি রয়েছে বলেও মহিলাটি জানান।সকালে মেয়ের ক্ষুধা লাগায় কলা কেনার জন্য ছেলেকে বেডে রেখে যাইতে পারছিলাম না। ছোট মেয়েও কিনে আনতে পারবেনা। এই নিয়ে মা মেয়ে কথা বলছিলাম। এমন সময় ঐ মহিলা বলেন আমি কিনে এনে দিচ্ছি। তাকে পাঁচশ টাকার একটি নোট দিয়ে কলা আর রুটি কিনে আনার কথা বিল। তখন সে আমার মেয়েকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বললে আমিও নিয়ে যেতে দেয়। অনেক সময় পার হয়ে গেলেও তারা ফিরে না আসায় আমি পাশের বেডসহ হাসপাতালের বিভিন্ন জায়গাই খোঁজাখুঁজি করি। না পেয়ে আমার মেয়ে চুরি হয়েগেছে বলে কাঁদতে থাকি। পরে হাসপাতালের কতৃপক্ষের লোকজন এগিয়ে এসে আমার কথা শুনে পুলিশকে খবর দেয়।সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) দেব দুলাল বলেন, ঘটনাটি শুনে তৎক্ষণাৎ হাসপাতালে এসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। এরপর বেলা ১১ টায় শহরের কোর্ট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়। শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া অজ্ঞাত ব্যক্তিকে খোঁজা হচ্ছে। পরে শিুশুটিকে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান-উল্লা বলেন, আমরা শিশু লাইজুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং বোরকা পরিহীত মহিলাকে আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park