
জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।।বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতার সার্বিক দিকনির্দেশনায় মানিকগঞ্জে র্যালি, বৃক্ষরোপণ, ডাস্টবিন স্থাপন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ আগস্ট) সকালে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট জিন্নাহ খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মুরাদ হোসেন এবং সঞ্চালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিম হোসেন খান মামুন।সকালে শহরের শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট রাকিবুর রহমান রাকিব র্যালির উদ্বোধন করেন। বর্ণাঢ্য র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।পরে সদর হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ, ডাস্টবিন স্থাপন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্তি ঘটে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন কায়েস, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল বাসার লিমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ন আহবায়ক মো. মিলন হোসেন ও পৌর যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনা।এসময় পৌর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।