1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

মানিকগঞ্জে শিশু শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ সদর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার পশ্চিম দাশড়া (নিমতলী) এলাকার মুরগির হাট থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত শুক্রবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।গ্রেফতারকৃতরা হলেন—পাবনার সাঁথিয়া উপজেলার বনগাঁও (পদ্মবিলা) এলাকার মৃত সিফাতের ছেলে সাদ্দাম (২৮), সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কুরকী গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. আলামিন (২২), এবং মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে সোহান (২৫)।অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার ভুক্তভোগী শিশুকে পশ্চিম দাশড়া (নিমতলী) মুরগির হাটের হাবুর মুরগির দোকানের ভেতরে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করা হয় এবং ঘটনার কথা কাউকে জানালে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে শিশুটি বাড়ির কাউকে কিছু না বলে শুধু শরীর খারাপ ও তীব্র ব্যথার কথা পরিবারকে জানায়।পরে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটি তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। শিশুটির মা তার স্বামী ও আত্মীয়দের জানানোর পর বৃহস্পতিবার দুপুরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা পশ্চিম দাশড়ার নিমতলী মুরগির হাটে সাদ্দাম ও আলামিনকে মারধর করে আহত করে। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং পরে থানায় নিয়ে আসে।এদিকে, ভুক্তভোগী শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএস আমান উল্লাহ বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park