
রাজু আহম্মেদ শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।ছাত্র-জনতার বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ও দ্বিতীয় স্বাধীনতার ১মাস পূর্তি উপলক্ষে মানিকগঞ্জে “শহিদী মার্চ” অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে মানিকগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই শহিদী মার্চ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা মানিকগঞ্জ শহীদ রফিক চত্বর থেকে “শহিদী মার্চ” র্যালী শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ করে।এসময় ছাত্র-জনতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাসির দাবি জানানো হয়।একইসঙ্গে, নতুন সরকারের উপদেষ্টাদের আরও তৎপর হয়ে আহত-নিহতদের তালিকা তৈরির আহ্বান জানান শিক্ষার্থীরা। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তারা।উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির আজ এক মাস পূর্ণ হলো। এ উপলক্ষ্যে অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আজ ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।