1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

মানিকগঞ্জে ব্যবসায়ীকে দাঁড়ি ধরে টানাটানিসহ মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিও

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের ঘিওরে কথা-কাটাকাটি’র এক পর্যায়ে আলী আজম মানিক নামের এক ব্যবসায়ীকে দাঁড়ি ধরে টানাটানিসহ মারধরের অভিযোগ উঠেছে নাসিম ভূইয়া নামের আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে।দাড়ি ধরে টানাটানি ও চর মারার ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে ঘিওর উপজেলার থানা রোডের মানিক কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের স্বত্ত্বাধিকারী আলী আজম মানিককে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মারধর করতে দেখা যাচ্ছে পার্শ্ববর্তী ঘিওর বাজারের টিন ব্যবসায়ী নাসিম ভুইয়াকে।সোমবার (২৩ জুন) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ বিষয়ে আজ সকাল দশটার দিকে ঘিওর থানায় লিখিত অভিযোগ করেছেন আলী আজম মানিক নামের ওই ভুক্তভোগী ব্যবসায়ী।অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত ৯ টার দিকে ঘিওর বাসস্ট্যান্ডে আলী আজম মানিকের কম্পিউটারের দোকানে একটি কাজ নিয়ে আসে নাসিম ভূইয়া। ওই সময়টাতে অপর আরেক জন কাস্টমারের কাজ করছিলেন আলী আজম মানিক। এ সময় কাজ নিয়ে মানিকের সাথে কথা কাটাকাটি হয় নাসিম ভূইয়ার। এক পর্যায়ে নাসিম ভূইয়া ক্ষীপ্ত হয়ে আলী আজম মানিককে দাঁড়ি ধরে টানা হেচড়াসহ অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করতে থাকে।“মানিক কম্পিউটার “ সেন্টারের স্বত্বাধিকারী’র ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে নাসিম ভূইয়াকে শান্ত করে নিয়ে যায়।অভিযুক্ত নাসিম ভূইয়া বলেন, আমি গতকাল মঙ্গলবার (২৩ জুন) বিকেরের দিকে একটি জমির নাম জারির আবেদন করতে যাই, তখন সে আমাকে সন্ধায় আসতে বলে। পরে সন্ধায় যাই তখন নানা অজুহাতে আমাকে ঘুড়ায় এবং পরে কাজ করবে না বলেও জানান আলী আজম মানিক। এরপর আমি যখন ঘটনাস্থল থেকে চলে আসছি তখন আমাকে অশ্লীল গালি দিলে আমি তাকে কিল ঘুষি মারি।দলীয় প্রভাবে এমন কাজ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি বিএনপি করি কিন্তু আমার কোন পদ নেই। দাঁড়ি ধরে টানাটানির কথা অস্বীকার করেছেন তিনি।“মানিক কম্পিউটার “ সেন্টারের স্বত্বাধিকারী আলী আজম মানিক বলেন, বিএনপির নামধারী নাসিম ভূইয়া মাঝে মাঝে আমার দোকান থেকে ফটোকপিসহ নানা ধরনের কাজ করে বিল পরিশোধ না করে চলে যায়। গতকাল আমি অন্য আরেকজনের কাজ করছিলাম। এমন সময় নাসিম দোকানে এসে তাঁর কাজ করে দিতে বলেন। আমি সময় চাইলে সে ক্ষিপ্ত হয়ে আমাকে অযথা মারধর করেছে। এসময় নাসিম আমার দাঁড়ি ধরে টানাটানি করে এবং চর ও কিল গুষি মারে। এক পর্যায়ে আমাকে হত্যার হুমকি দেয়।মানিক বলেন, আমি ন্যায় বিচারের আশায় থানায় অভিযোগ করেছি। এ ঘটনায় আমি ন্যায বিচার চাই।ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আলী আজম মানিক একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়টি গুরুত্ব সহ তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park