1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

মানিকগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের ঘিওর উপজেলায় লায়লা আরজু (৬২) নামের এক বৃদ্ধা নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে এই ঘটনা ঘটে।নিহত লায়লা আরজু ওই গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী। তিনি ক্যানসার আক্রান্ত ছিলেন।সেকেন্দার আলী পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন কার্যালয়ের অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট। তাদের দুই ছেলে-মেয়ে পরিবারসহ ঢাকায় থাকেন। গ্রামের দোতলা বাড়ির নিচতলা একটি বেসরকারি সংস্থাকে ভাড়া দেওয়া। সেকেন্দার ও লায়লা দোতলায় থাকতেন।সেকেন্দার আলী জানান, স্ত্রীকে বাসায় রেখে তিনি সকাল ৭টার দিকে কাঁচাবাজার করতে বের হন। পৌনে ৮টার দিকে বাসায় ফিরে স্ত্রীর রক্তাক্ত গলাকাটা দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন তিনি।ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তরা সেকেন্দার আলীর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। বাসার কাজের মেয়ে ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park