1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে নিজাম উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার মুক্তিযুদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নিজামুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো. গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব মো. শামীম বিশ্বাস।অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের (এনপিআই) পরিচালক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন। এ সময়, মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলফাজ উদ্দিন, ঘিওর উপজেলার হেলাতিয়া মাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মাসুদুল ইসলাম, পূর্বাসা মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এডভোকেট আতাউর রহমান নান্নু, জিন্নাতুল ইসলাম জিন্নাসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান আলোচক এনপিআই- এর পরিচালক ফারুক হোসেন বলেন, ‘শিক্ষা এবং দক্ষতার বিকল্প নেই। সুশিক্ষার পাশাপাশি আমাদের জাতি হিসেবে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। একটা দক্ষ জাতিই সমৃদ্ধিশীল দেশ গড়ে তুলতে পারবে। সুশিক্ষার পাশাপাশি আমাদের মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। বর্তমান সময়ে আর্থিক অসচ্ছলতা শিক্ষার জন্য কোন বাঁধা নয়।’অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত নয়টি বিদ্যালয়ের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park