1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি দোকান থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও নকল সিগারেট জব্দ করা হয়েছে।সোমবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে দুইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উল হক। এ সময় জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অভিযানে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের রহমান সুপার মার্কেটের জনি ভ্যারাইটিজ স্টোর ও বাসস্ট্যান্ড কাঁচাবাজার সংলগ্নেআলআমিন স্টোর থেকে বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ দেশি-বিদেশি সিগারেট জব্দ করা হয়। ভ্যাট ফাঁকি দিয়ে এসব সিগারেট ক্রয় এবং মজুদ করা হয়েছিল বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উল হক বলেন, দুইটা দোকানে অভিযান চালিয়ে আমরা বিপুল সংখ্যক বিদেশি সিগারেট এবং কিছু নকল সিগারেট জব্দ করেছি এবং একজনকে আটক করা হয়েছে। জব্দকৃত এসব সিগারেট ভ্যাট-ট্যাক্সফাঁকি দিয়ে ক্রয় এবং মজুদ করা হয়েছিল। আগামীকাল (মঙ্গলবার) মামলা থেকে শুরু করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবো।জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারি রাজস্ব কর্মকর্তা অরবিন্দ মালি বলেন, অবৈধ সিগারেট মজুদের খবর পেয়ে জনি ভ্যারাইটিজ স্টোর থেকে প্রায় একান্ন হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট এবং চালানবিহীন এবং নকল দেশিয় ৪৯ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়েছে। একই সাথে সাড়ে আট কেজি তামাকজাত পণ্য জর্দা জব্দ করা হয়েছে। পরবর্তীতে আলআমিন স্টোরে অভিযান চালানো হয়েছে। সেখানেও বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। আগামীকাল জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park