1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি অনুষ্ঠানের মাইকে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শাকিল হোসেন (২২) নামে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে।শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাতিলাপাড়া গ্রামের আমজাদ হোসেনের বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় শাকিল।মৃত শাকিল হোসেন পাতিলাপাড়া আবাসন আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম গণি শেখ।বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. চঞ্চল হোসেন বলেন, সদ্য বিবাহিত শাকিল হোসেনের কোন ঘর-বাড়ি নাই। সে আশ্রয়ন প্রকল্পে থাকতো। তার নানা আরশেদ আলীর ডেকোরেটরের দোকানে শ্রমিকের কাজ করতো।আমজাদ হোসেন নামে পাতিলাপাড়া এলাকার এক ব্যক্তির বাড়িতে গাজীর গানের আয়োজন ছিলো। সেখানে গাছের উপরে মাইকের লাগিয়ে বিদ্যুত সংযোগ দেওয়ার চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা যায়।সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, বিষয়টি তিনি শুনতে পেয়েছেন। তবে এ ঘটনায় কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park