1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে প্রচারণা সমাবেশ 

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩৬ দফা জাতীয় রূপকল্পের অংশ হিসেবে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জে এক প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৮ মে) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ (বিজয় মেলার মাঠ সংলগ্ন) এলাকায় এই সমাবেশের আয়োজন করে মানিকগঞ্জ সদর উপজেলা কৃষক দল। এতে কৃষক দলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের  নেতা-কর্মী অংশগ্রহণ করেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ। তিনি বলেন, “বিএনপির ৩১ দফা কোনো রাজনৈতিক গিমিক নয়, বরং এটি দেশের জনগণের মৌলিক অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি শক্তিশালী রূপরেখা। বর্তমানে দেশে যে দুঃশাসন চলছে, যেখানে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, অর্থনৈতিক বৈষম্য বেড়েই চলেছে, এবং গণতন্ত্র প্রায় বিলুপ্ত — সেই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে এই ৩১ দফা বাস্তবায়ন। এই কর্মসূচির মাধ্যমেই আমরা একটি সুশাসিত, উন্নত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখি।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল। তিনি বলেন, “বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। নির্বাচন নামের প্রহসনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। যে কারণে দেশের প্রতিটি সেক্টরে অস্থিরতা বিরাজ করছে। বিএনপির ৩১ দফা কর্মসূচি হলো একটি সময়োপযোগী রূপরেখা—যা কেবল দলীয় নয়, এটি জাতীয় পুনর্গঠনের একটি কর্মপরিকল্পনা। এখন সময় এসেছে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার।”সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ এবং সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব।তাঁরা বলেন, “বিএনপির ৩১ দফা কোনো একক দলের স্বপ্ন নয়। এটি একটি সার্বিক জাতীয় রূপান্তরের প্রস্তাবনা। এর মাধ্যমে রাজনৈতিক সংস্কার, প্রশাসনিক দুর্নীতি দমন, অর্থনীতিতে স্থিতিশীলতা আনা, শিক্ষার মানোন্নয়ন এবং জনগণের মৌলিক ও নাগরিক অধিকার সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।”সমাবেশ শেষে সাধারণ মানুষের মাঝে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park