
মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উচুটিয়া এলাকার একটি দোকানের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ থানার এসআই (নিঃ) শাহিনুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ (৪০), পিতা: মোঃ নয়া মিয়া, মাতা: সখিনা বেগম, গ্রাম: খুনিরটেক, থানা: সাটুরিয়া, জেলা: মানিকগঞ্জকে গ্রেফতার করা হয়।মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম. আমান উল্লাহ জানান,অভিযানের সময় তার দখলে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকা।এ ঘটনায় মানিকগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় একটি মামলা (নং-০১, তারিখ-০১/০৬/২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।