1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পারিবারিক কলহের জেরে সুমাইয়া (১৮) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী সিফাত পলাতক রয়েছেন।মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে তালেবপুর ইউনিয়নের ইরতা কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটেছে।নিহত সুমাইয়া উপজেলার গোবিন্ধল গ্রামের ফরমান আলীর মেয়ে এবং কলাবাগান এলাকার সিফাতের স্ত্রী। মাত্র চার মাস আগে তাদের বিয়ে হয়েছিল।স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই সুমাইয়ার স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ চলছিল। সেই কলহের জের ধরেই সুমাইয়া বসতঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে শ্বশুরবাড়ির পক্ষ থেকে দাবি করা হয়েছে।তবে নিহতের পরিবারের অভিযোগ, সুমাইয়াকে হত্যা করে তার মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সুমাইয়ার মরদেহ উদ্ধার করে। তবে পুলিশের পৌঁছানোর আগেই শ্বশুরবাড়ির লোকজন মরদেহ নিচে নামিয়ে ফেলেন।সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park