1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

মানিকগঞ্জে ধর্মীয় অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের ঘিওর উপজেলাধীন বানিয়াজুরী ইউনিয়নের জাবরা এলাকায় ওরশ ও মেলায় গান পরিবেশনের সময় ধর্মীয় অবমাননাকর মন্তব্যের অভিযোগে বাউল শিল্পী মো. আবুল সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর থানা এলাকা থেকে মো. আবুল সরকারকে গ্রেফতার করা হয়। পরে সন্ধ্যায় তাকে আদালতে হাজির করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–১ এর বিচারক নজরুল ইসলাম তার জবানবন্দি গ্রহণ করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।গ্রেফতারকৃত বাউল শিল্পী মো. আবুল সরকার (৬১)  সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের চরতিল্লী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।মামলা ও পুলিশ সূত্রে জানা যায়,গত ৪ নভেম্বর ‘খালা পাগলীর মাজারে’ আয়োজিত ওরশ-মেলায় গান পরিবেশনের এক পর্যায়ে তিনি ইসলামের মৌলিক বিশ্বাস ও স্রষ্টাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এতে দর্শকরা ক্ষোভ প্রকাশ করেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সুপার মানিকগঞ্জ মোছাঃ ইয়াছমিন খাতুনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক টিম বৃহস্পতিবার দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।পরে ঘিওর থানায় মামলা রুজু করা হয়।জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন,ধর্মীয় অবমাননাকর মন্তব্যের অভিযোগে বাউল শিল্পী মো. আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে। তিনি প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছেন। পরে তার বিরুদ্ধে ১৫৩/২৯৫এ/২৯৮ ধারায় ঘিওর থানায় একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park