
মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।বুধবার (১৭ ডিসেম্বর) রাতে পৃথক অভিযানে পৃথক স্থান থেকে তিনজনকে আটক করে পরে দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও বিজয় মেলা মাঠে ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র ও ককটেল বিস্ফোরণের মামলায় রাত ১টার দিকে পৌর আওয়ামী লীগের ৮নং ওয়ার্ড সভাপতি খাইরুল হাসান ফুলচান (৫৩) এবং একই রাত আড়াইটার দিকে জাগীর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব আলী (৬২) কে গ্রেফতার করা হয়।অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানোরা চৌরাস্তায় আন্দোলনরত ছাত্রদের ওপর আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দিয়ে হামলার মামলায় দিঘী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য রাজা মিয়া (৫০) রাত ২টার দিকে গ্রেফতার হন।মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।