1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে তিন নারী শ্রমিক নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের শিবাললে পোষাক কারখানার শ্রমিক বহনকারী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে তিনজন নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পোষাক কারখানার শ্রমিক বীথি আক্তার, ফুলি ও সাবিনা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বোয়ালি ব্রিজের কাছে মানিকগঞ্জগামী তারাসীমা গার্মেন্টেসের পোষাক শ্রমিক বহনকারী বাস ও আরিচামুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষের ফলে বাসটি রাস্তার উপরে এবং ট্রাকটি রাস্তা হতে নিচে পড়ে যায়। বাসে থাকা ২৫/৩০ নারী শ্রমিক ছিল। দুর্ঘটনায় গুরুতর আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বীথি আক্তার, ফুলি ও সাবিনাকে মৃত ঘোষণা করেন।’বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম বলেন, ঘটনার পরপরই সেখান থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park