1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (NCP) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ ১নং আইনজীবী ভবনে সদর উপজেলা শাখার আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।সুপ্রিম কোর্টের আইনজীবী জাহিদ তালুকদারের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট এস এম মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) সাইফুল্লাহ হায়দার বলেন,”২৪’র প্রেরণা ও সমগ্র দেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টির বিকল্প নেই।তাই আসুন আমরা হাতে হাত রেখে বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ে তুলি।”অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক রমজান মাহমুদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মাসুম খান, কাজি পিন্টু, গালিবুর রহমান, ইদ্রিস আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সা’দ এর পিতা শফিকুল ইসলাম, ও সায়াদ এর পিতা বাহাদুর খান, সিটি কলেজের প্রিন্সিপাল মো. ইসহাক এবং অন্যান্য বিজ্ঞ আইনজীবী শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park