1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

মানিকগঞ্জে ছাত্র আন্দোলনে হামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা,ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের মো. ইউসুব আলী শেখকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।শনিবার (২৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।গ্রেফতারকৃত মো. ইউসুব আলী শেখ (৪৭)। তিনি মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৪ মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হাজারো ছাত্র-জনতা অংশ নেয়। এক দফা দাবিতে স্লোগান চলাকালে পূর্বপরিকল্পিতভাবে আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। বেলা ১টার দিকে বিজয় মেলা মাঠ থেকে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ শুরু হলে বাদী কিরণ মিয়া, রুবেল, জীবনসহ প্রায় ২০০ জন গুলিবিদ্ধ ও আহত হন। পরবর্তীতে বাসস্ট্যান্ড ও মমতাজ চক্ষু হাসপাতালের সামনেও দফায় দফায় হামলায় আরও শতাধিক আন্দোলনকারী আহত হন। গুরুতর আহত রুবেল দীর্ঘদিন মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইউসুব আলী শেখকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা মো. ইউসুব আলী শেখকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park