1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

মানিকগঞ্জে চারু শিল্পী মানবেন্দ্রর বাড়িতে দূর্বৃত্তের অগ্নিকাণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে মানবেন্দ্রের পরিবার। আগুনে তাঁর একটি ঘর পুড়ে গেছে।ধারণা করা হচ্ছে, পহেলা বৈশাখে ঢাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, শেখ হাসিনার মুখাকৃতি নয়।এ বিষয়ে মানবেন্দ্র বলেন, ‘পহেলা বৈশাখের দুই দিন আগে থেকেই আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রটানো হয়। সেখানে বলা হচ্ছিল পতিত সরকার শেখ হাসিনার মুখাকৃতি আমি বানাচ্ছি। এটা আমি বানিয়ে অন্যায় করেছি এবং আমার নাম ঠিকানা ব্যবহার করে বিভিন্ন আইডি থেকে এমনটা প্রচার করা হয়েছে। সেখানে নেটিজেনরা বিরূপ মন্তব্য করেছে। আসলে এই ঘটনা সত্য নয়। আমি শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করিনি বরঞ্চ আমি একটি বাঘের অবয়ব তৈরি করেছি। আমার সাথে চক্রান্ত করে এমনটা করা হয়েছে। আমিসহ আমার পরিবার জীবনের নিরাপত্তায় ভুগছি। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। ধারণা করা হচ্ছে নেট দুনিয়ায় ছড়িয়ে যাওয়ার পর শেখ হাসিনার মুখাকৃতি তৈরির ক্ষোভ থেকে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তার পরিবার এবং স্বজনেরা।এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন ও জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা।ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘ঘটনা অনুসন্ধানে পুলিশ এবং সিআইডির চৌকস টিম কাজ করছে। আমরা আশাবাদী দ্রুত ঘটনা অনুসন্ধান করে অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে জানতে পারব। কারণ জানার পর আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park