1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের ২ নেতাকে জিজ্ঞাসাবাদ

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫

 

জয় ই মামুন বিশেষ প্রতিবেদক।।মামলার নামে চাঁদাবাজি ও পুলিশের সাথে অসদাচরণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মানিকগঞ্জ সদর থানার পুলিশ। আজ বুধবার সকাল ৮টার দিকে নিজ নিজ বাসা থেকে তাঁদের নিয়ে যাওয়া হয়।ওই দুজন হলেন-মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজু।তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব পালন করছেন। আশরাফুল ইসলাম রাজু শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় রজ্জব মোল্লার ছেলে এবং মেহেরাব খান পৌরসভার উত্তর সেওতা এলাকার মতিউর রহমানের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।এ বিষয়ে ওসি আমান উল্লাহ বলেন, ‘মেহেরাব এবং রাজু বৈষম্যবিরোধী আন্দোলনের পলাতক আওয়ামী লীগসহ বিভিন্ন জনের বিরুদ্ধে মামলার করেছেন। এরপর অব্যাহতি দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে বড় অঙ্কের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি পুলিশের সঙ্গে অসদাচরণ এবং মানিকগঞ্জ নিউজ নামের একটি ফেক আইডির সঙ্গে তাঁদের জড়িত রয়েছেন। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে। ’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রমজান মাহমুদ বলেন, ‘মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজু জুলাই আগস্টের ফ্যাসিবাদ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং অভ্যুত্থানের পর তাঁরা সততা এবং ন্যায়ের পক্ষে সাহসী স্লোগান ও সাহসী ভূমিকা রেখেছেন। কোনো কাজে তাঁদের ভুল থাকলে তাঁর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’রমজান মাহমুদ বলেন, ‘আমার সহকর্মীদের অজানা স্থানে আটকে রেখে বিভিন্ন ভাবে জেরা করা হচ্ছে এটা আমাদের বোধগম্য মনে হচ্ছে না। মনে রাখতে হবে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা এক এবং অভিন্ন। আটকদের দ্রুত ছেড়ে না দিয়ে আমরা কর্মসূচি দিতে বাধ্য থাকব।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park