1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে কালিগঙ্গা নদী দূষণ রোধে সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।কালিগঙ্গা নদীর দূষণ প্রতিরোধ এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ. কে. এম. ছামিউল আলম কুরসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপপরিচালক ড. মো: ইউসুফ আলী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী (পুর), বাপাউবোর মো: সালামত ফকির, মানিকগঞ্জ পৌরসভা কনজারভেন্সী ইন্সপেক্টর রাজিব কান্ত গোস্বামী।সভায় বক্তারা কালিগঙ্গা নদীর দূষণের বর্তমান অবস্থা, দূষণের কারণ এবং এর প্রভাব নিয়ে আলোচনা করেন। তাঁরা দূষণ রোধে জনগণের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।ড. মো: ইউসুফ আলী বলেন, “নদীর দূষণ রোধে স্থানীয় জনগণ, প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এটি শুধু পরিবেশ রক্ষার নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করার প্রয়াস।”সভায় স্থানীয় বাসিন্দা, বিভিন্ন কলকারখানার প্রতিনিধি এবং পরিবেশপ্রেমী ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তাঁরা নদীর দূষণ কমানোর জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন এবং প্রশাসনের সাথে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।এ সময় অনুষ্ঠানটি নদী রক্ষায় সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park