1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে এনসিপি জেলা সমন্বয় কমিটি গঠন : এ্যাড. জাহিদুর রহমান প্রধান সমন্বয়কারী

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

 

জয় ই মামুন বিশেষ প্রতিবেদক।।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানিকগঞ্জ জেলা সমন্বয় কমিটি গঠিত হয়েছে।এতে এ্যাড জাহিদুর রহমানকে প্রধান সমন্বয়কারী ও অ্যাডভোকেট এ এইচ এম মাহফুজ সহ নয় জনকে যুগ্ম সমন্বয়কারী করে কমিটিতে আরো ১৭ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।শুক্রবার (১৩ জুন) জাতীয় নাগরিক পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত দলীয় প্যাডে কমিটি ঘোষণা করা হয়।কমিটির যুগ্ম সমন্বয়কারী হলেন- অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মুজাহিদুর রহমান মুরাদ, গালিবুর রহমান গালিব, কাজী হারুনুুর রশিদ পিন্টু, মাসুম খান, শফিকুল ইসলাম, প্রফেসর নওয়াব আলি, অ্যাডভোকেট আব্দুল জলিল খান।কমিটির সদস্যরা হলেন, যোবায়ের আহমেদ, নজরুল ইসলাম, মোঃ বাবুল হোসেন মোল্লা, মোঃ ইদ্রিস মিয়া, হাবিবুর রহমান বিশ্বাস, মহিদুর রহমান, বাহাদুর খান, মোঃ রইস উদ্দিন, মাও. মানসুর আহমেদ, মোঃ শাহিনুর রহমান, মোঃ মিজানুর রহমান, মোঃ আসাদুজ্জামান, হোসেন আহমেদ, শরিফুল ইসলাম, মিসেস ইয়াসমিন সুলতানা, মিসেস তাসলিমা চৌধুরী ও ইয়াসমিন বেগম।যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট এ এইচ এম মাহফুজ বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০টি জেলায় কমিটি ও অফিস করা হচ্ছে। এর মধ্যে একটি মানিকগঞ্জ জেলা। আমাদের জেলা অফিস নেয়ার বিষয়ে আলোচনা চলছে। শীঘ্রই অফিস নেয়া হবে এবং এক সপ্তাহের মধ্যে সাত উপজেলাতেই কমিটি গঠন করা হবে।নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল রাজনৈতিক দলের সাথে মিলেমিশে রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরো বলেন, আমরা চাই দুর্নীতিমুক্ত, কালো টাকার ছড়াছড়ি ও পেশীশক্তির মহড়া বন্ধ করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে। যারা সংসদের আইন প্রণেতা হবেন তারা যেন ক্লিন ইমেজের হয়।যারা বিগত সময়ে অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না তারা এনসিপিকে সমর্থন করছে জানিয়ে তিনি বলেন, নতুন সদস্য সংগ্রহের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। অনেকেই এখনই সদস্য হতে না চাইলেও সমর্থন দিয়ে যাচ্ছেন। এখনই এনসিপির সদস্য হলে সাধারণ জনগণ অন্যান্য রাজনৈতিক দলের দ্বারা ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park