
শাওন মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার ভুল জয়রায় পানি উন্নয়ন বোর্ড(পাউবো) পূর্ব পাশে সড়ক ও জনপদ বিভাগের পরিত্যক্ত বিল্ডিংয়ের বারান্দা থেকে জহুরা বেগম(৪২) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।নিহত জহুরা বেগম মানিকগঞ্জের ঘিওর উপজেলার করচা গ্রামের মোঃ হারুন মিয়ার মেয়ে। তিনি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন চায়ের দোকানে পানি সরবরাহের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।পুলিশ ও নিহতের পরিবারের সূত্র জানা গেছে, প্রায় নয় বছর আগে স্বামী মোঃ নান্নু মিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদর পর থেকে করচা গ্রামে ছেলে মোঃ আকাশ মিয়াকে(২২) নিয়ে বসবাস করতেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মা-ছেলের সংসারে আর্থিক খচর মেটাতে জহুরা মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বিভিন্ন চায়ের দোকানে পানি সরবরাহ করে রোজগার করতেন। প্রতিদিনের মত গত ২ অক্টোবরও বাড়ি থেকে কাজের জন্য বের হলে কাজ শেষে বাড়ি না ফেরায় তার বাবা ও ছেলে তাকে বিভিন্ন জায়গাসহ আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ করে। তবে কোথাও জহুরার সন্ধান পাওয়া যায় নাই। আজেক বেলা সাড়ে ১২ টার দিকে ভুল জয়রায় পানি উন্নয়ন বোর্ডের পূর্ব পাশে সড়ক বিভাগের পরিত্যক্তে একটি বিল্ডিং এর বারান্দায় একটি অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে নিহতের পড়নে পোশাক দেখে তার স্বজনরা মরদেহ সনাক্ত করে।সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম আমান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কর্ণে মালেক মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।