1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

 

শাওন-মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।শনিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার সিক্স স্টার প্লাজা সংলগ্ন সেলিনার পরিত্যক্ত টিনের ঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে রবিবার দুপুরে তাকে আদালতের প্রেরণ করা হয়।গ্রেফতারকৃত কামরুজ্জামান খান আদর (২৪), সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া গ্রামের মৃত তারেকুজ্জামানের ছেলে।পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আদরকে গ্রেফতার করা হয়। তার প্যান্টের পকেট থেকে দুটি জিপার ব্যাগে রাখা ৫৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৭ হাজার টাকা। আদর দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে।মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭ পিস ইয়াবাসহ কামরুজ্জামান খান আদরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park