1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৬ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার (২৩ মার্চ) বিকেলে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।সিংগাইরের রামকান্তপুর এলাকায় রাকমান ব্রিকসের কিলন আংশিক ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে দেওয়া হয়।মানিকগঞ্জ সদরের এমিকা ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং এক্সকাভেটরের মাধ্যমে কিলনের কিছু অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।এছাড়া, একতা ব্রিকসকেও ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাদের কিলনের একটি অংশ ভেঙে ফেলা হয়।অভিযানে পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম সামিউল আলম কুরসি, পরিদর্শক মনোয়ারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মোবাইল কোর্ট পরিচালনায় র‍্যাব-৪, মানিকগঞ্জ জেলা পুলিশ এবং সিংগাইর ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park