1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জের সমন্বয়কদের কমিটি স্থগিত না করা হলে মহাসড়ক অবরোধ ও থানা ঘেরাও কর্মসূচি

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।নব্য গঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটি থেকে পদত্যাগ করেছে সমন্বয়কদের একটি অংশ। নতুন এই কমিটি কেন্দ্রীয় সমন্বয়কদের হস্তক্ষেপে ২৪ ঘন্টার মধ্যে স্থগিত না করা হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং থানা ঘেরাও কর্মসূচি পালন করার ঘোষণা দেন পদত্যাগকারীরা।শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন তারা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নব্য গঠিত কমিটির যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু।সংবাদ সম্মেলনে সমন্বয়করা বলেন, এই কমিটিতে যাদের রাখা হয়েছে তাদের শীর্ষভাগই মূল ধারার আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিল না। তাদের মূল্যায়ন করা হয়েছে আর ত্যগীদের অবমূল্যায়ন করা হয়েছে। এই পকেট কমিটি আমরা মানি না।তার আরো বলেন, টাকা খেয়ে কমিটি করা হয়েছে এর জন্য ছাত্রলীগের সাথে আঁতাত করে চলেও তারা কমিটিতে ভাইটাল স্থান পেয়েছে। ফলে বাদ পড়েছে অনেক ত্যাগীরা। আন্দোলন সংগ্রামী যারা গায়ের তাজা রক্ত ঝরিয়েছে তাদেরকে আড়াল করে কমিটিতে আমরা থাকতে চাই না।কেন্দ্রীয় সম্মোন্বয়ক রুদ্র, জেলা কমিটির আহবায়ক ওমর ফারুক ও সদস্য সচিব নাহিদ মনিরকে মানিকগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করেন পদত্যাগকারীরা। সেইসাথে সমন্বয়কদের হস্তক্ষেপে ২৪ ঘন্টার মধ্যে গঠিত কমিটি স্থগিত না করা হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং থানা ঘেরাও কর্মসূচি পালন করার ঘোষণা দেন তারা।এ সময় নব্য গঠিত কমিটির যুগ্ম সদস্য সচিব নাসিম খান, সংগঠক কাওছার আহমেদ, সদস্য শাকিল হোসেন, কায়সার আহমেদ, রনি আহমেদ, আকরাম হোসেন উপস্থিত ছিলেন। উপস্থিত সমন্বয়কদের দাবি তাদের সাথে প্রায় ২৫০ জন পদত্যাগ করে একাত্মতা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park