1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জের দৌলতপুরে বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

 

শাওন-মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।শুক্রবার (১৫ আগস্ট) রাতে দৌলতপুর থানাধীন রামচন্দ্রপুর এলাকার উপজেলা ভুমি অফিসের প্রবেশ মূখে দৌলতপুর টু আরিচাগামী পাকা রাস্তার উপর হইতে তাঁদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পংতিরছা এলাকার নুরুল আলমের ছেলে শ্রাবণ (২৩) ও একই উপজেলার সমেতপুর এলাকার মৃত ইন্তাজ শেখের ছেলে মো. নজরুল ইসলাম (৩৮)।ডিবি ও মামলা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি শ্রাবণের কাছ থেকে ৫০ পিস এবং নজরুল ইসলামের কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,”মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ  দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়ছে । মাদক বিরোধী এই অভিযান অব্যাহত রাখা হয়েছে”।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park