
শাওন-মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শাকিল আহমেদ (২৪) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলার দক্ষিণ জামশা গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি দক্ষিণ জামশা গ্রামের নাসিরুদ্দিন আহমেদের ছেলে।সিঙ্গাইর থানা-পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত থেকে আট মাস আগে নিজের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মদ (সা.) এবং তার স্ত্রীদের নিয়ে কটুক্তিকর কমেন্ট করেন। তবে পরে নিজের ভুল বুঝতে পেরে তিনি কমেন্ট কেটে ফেলেন। এর পর গত সোমবার ওই কমেন্ট ফেসবুকে নতুন করে ভাইরাল হয়। এ নিয়ে ফেসবুকে শাকিলকে নিয়ে বিভিন্ন ব্যক্তি তাকে হুমকি ধামকি দেন।গতকাল সোমবার রাতে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকার মানুষজন বাড়িতে গিয়ে শাকিলকে ও তার পরিবারকে হুমকি দেন।এর পর গতকাল দিবাগত রাত দুইটার দিকে বাড়িতে ঘরের ভেতর গলায় ফাস নিয়ে শাকিল আত্মহত্যা করেন।এ ব্যাপারে সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম বলেন, আজ সকালে বাড়ি থেকে ওই শিক্ষার্থীদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।