1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জের আটিগ্রাম ইউনিয়ন বিএনপির ৩ নেতা-কর্মী বহিষ্কার

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

 

বিশেষ প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জের আটিগ্রাম ইউনিয়ন বিএনপির তিন নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ২২ মে ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বহিষ্কৃতরা হলেন— আটিগ্রাম ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ ফারুক হোসেন, বিএনপি কর্মী মোঃ এনায়েত হোসেন এবং বিএনপি কর্মী ও আটিগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক দেওয়ান মোঃ নজরুল ইসলাম।বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব আফরোজা খানম রিতার নির্দেশক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।একই সাথে মানিকগঞ্জ জেলা বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জেলা কমিটির সদস্য ও দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) মুখপাত্র অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park