1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মাদক সেবনে এলাকাবাসী বাধা দেয়ায় ৩ স্থানে অগ্নিসংযোগ জনমনে শংকা

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
মদক সেবী

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের রাথুরা আদর্শ গ্রামে মাদকসেবন ঠেকাতে গেলে মাদকসেবীদের হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ওই গ্রামের তিনটি পৃথক স্থানে একযোগে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সাথে মাদক সেবনের প্রতিবাদ করায় এক নারীকে চাপাতি হাতে হুমকি দেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে গ্রামের তিনটি স্পটে মাদকসেবীরা আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকেই পুরো এলাকায় ভীতিকর পরিবেশ বিরাজ করছে।স্থানীয়দের অভিযোগ, ইউপি সদস্য সাবুর ভাই আওলাদ হোসেনসহ কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন ঘরে প্রবেশ করে মাদক সেবন করে আসছিল। স্থানীয়রা বাধা দিলে তারা নানা ধরনের হুমকি দিতে থাকে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায়।এর আগে, একই ব্যক্তি আওলাদ হোসেনের বিরুদ্ধে প্রতিবেশী লাকী বেগম (৩৮) মানিকগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন, পারিবারিক শত্রুতার জেরে আওলাদ তাকে ও তার পরিবারের সদস্যদের প্রতি দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। গত ১৫ মার্চ রাত ১০টার দিকে সে ধারালো চাপাতি হাতে ঘরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুন জখমের হুমকি দেয়।এই দুই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহ জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park