1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

শাওন-মানিকগঞ্জ প্রতিনিধি।। মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া হেরোইনসহ এক নারীকে গ্রেপ্তার করে তার স্বামীকে আসামি করে নিয়মিত মামলা দায়ের করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।ডিএনসি মানিকগঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার বুরুন্ডী এলাকা থেকে মো. সোহাগ শিকদারকে (৩৫) একশ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ উল সাবেরিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই শত টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।অপরদিকে, সদর উপজেলার গোলড়া চড়খন্ড গ্রামে পলাতক আসামি নান্নু মিয়ার (৪০) বসতঘরে অভিযান চালিয়ে তার স্ত্রী শাহানাজ বেগমকে (৩২) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হাতে থাকা ১০ গ্রাম হেরোইন জব্দ করে ডিএনসি। নান্নু মিয়া পালিয়ে যাওয়ায় তাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।ডিএনসি মানিকগঞ্জ কার্যালয়ের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব বাদী হয়ে মানিকগঞ্জ থানায় এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করেন।মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল বলেন, মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা কার্যালয় নিয়মিত মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। অভিযানে নিয়মিত মামলাসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park