1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মাজারে হামলা-সহিংসতার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

 

আকতার হোসেন শরীয়তপুর।।ঐতিহ্যবাহী হজরত খাজা শরফুদ্দিন চিশতী (রহ:) এর মাজার শরীফ (হাইকোর্ট মাজার) স্থানান্তর চক্রান্ত, কেন্দ্রীয় নেতা-কর্মীদের উপর হয়রানী মূলক মিথ্যা মামলা ও রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে প্রকাশ্যে পুড়িয়ে দেওয়া-সহ দেশের বিভিন্ন মাজার ও দরবার শরিফে হামলা ভাঙচুরের প্রতিবাদে শরীয়তপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে শরীয়তপুর সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় তিন শতাধিক ভক্ত-অনুসারী অংশ নেন।কর্মসূচিতে সভাপতিত্ব করেন, ইসলামিক ফ্রন্ট শরীয়তপুর জেলা সভাপতি মাওলানা গাজী মোহাম্মদ ফারুক আবেদী, মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা নিজাম উদ্দিন জিহাদী, মো: নুরুলামিন মোল্লা, মো: অনন চোকদার, প্রমুখ।বক্তারা বলেন, ঐতিহ্যবাহী হজরত খাজা শরফুদ্দিন চিশতী (রহ:) মাজার শরীফ স্থানান্তরের চক্রান্ত, গিয়াস উদ্দিন তাহেরি-সহ কেন্দ্রীয় নেতা কর্মীদের উপর হয়রানি মূলক মিথ্যা মামলা, দেশের বিভিন্ন দরবার ও মাজার শরিফে হামলা ভাঙচুর, এবং নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং চরম অমানবিক কাজ। দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park