1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মাগুরায় আ.লীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

 

মাগুরা প্রতিনিধি।।কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাগুরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুন্সী রেজাউল হককে (৮৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) মাগুরা শহরের পারনান্দুয়ালী মুন্সীপাড়া মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, মুন্সী রেজাউল হক বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতা মামলার সন্দেহভাজন আসামি। তার নামে অন্য কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। রাতেই তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।এদিকে সুনির্দিষ্ট কোনো মামলা না থাকা সত্ত্বেও অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন তার মেয়ে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন মালতি।তিনি বলেন, আমার বাবার বয়স ৮৬ বছর। তিনি শারীরিকভাবে অসুস্থ এবং বিভিন্ন রোগে ভুগছেন। তার নামে কোনো মামলা নেই, তিনি কোথাও পালিয়েও যাননি। এরপরও বিজয়ের মাসে একজন বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা অত্যন্ত দুঃখজনক ও অন্যায়। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park