1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

মাগুরার শালিখায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত১

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

 

মাগুরা প্রতিনিধি।। মাগুরা জেলার শালিখা উপজেলার সাতনাফুরিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার তালখড়ি ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাকের বিশ্বাসের ছেলে আবু হুরায়রা (২২)। অপর নিহত ব্যক্তি এখনো অজ্ঞাত; ধারণা করা হচ্ছে তিনি পথচারী ছিলেন।

একই ঘটনায় আহত হয়েছেন একই উপজেলার তালখড়ি ইউনিয়নের কুশখালি গ্রামের সৌদি প্রবাসী হাফিজুর রহমানের ছেলে রিফাত (১৮)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে আড়পাড়া থেকে ফেরার পথে সাতনাফুরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অবৈধ লাটা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং আহত রিফাতকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park