1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মাকে জামায়াত ‘রুকন’ অপবাদ দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করেন তুরিন আফরোজ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

 

আন্তর্জাতিক ডেস্ক।। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তার মা সামসুন নাহার তাসলিম। সোমবার (৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের রিপোর্টার্স রুমের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মেয়ে তুরিন আফরোজ তাকে ‘জামায়াত রুকন’ অপবাদ দিয়ে উত্তরার বাসা থেকে উচ্ছেদ করেছেন।তিনি বলেন, “জামায়াতের সঙ্গে আমার কোনো সম্পর্ক না থাকলেও তুরিন প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আমাকে জামায়াতের রুকন বলে অপপ্রচার চালিয়েছে। এতে করে আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে সে আমাকে বাড়ি থেকে বের করে দেয়।”সামসুন নাহার বলেন, “আমার স্বামী মারা যাওয়ার ১৮ দিন পর তুরিন আমাকে বাসা থেকে বের করে দেয়। আমার অপরাধ ছিল তার কিছু অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করা। ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া নেওয়া, বাড়িতে অপরিচিত লোকজনের আসা-যাওয়া নিয়ে প্রশ্ন তোলা ছিল তার মধ্যে অন্যতম।”তিনি আরও বলেন, “ওর বাবা মারা যাওয়ার পর থেকে সে জোর করে বাসার ভাড়ার টাকা আদায় করে নেয়। আমি বাধা দিলে ডিজিএফআই, র‌্যাব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম নিয়ে ভয় দেখাত এবং ৫৭ ধারায় গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকিও দিত।”সংবাদ সম্মেলনে তুরিন আফরোজের মা নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এখন নতুন সরকার এসেছে, আমি ড. ইউনূসের সরকারের কাছে আবেদন জানাই—আমার বাসা যেন আমাকে ফেরত দেওয়া হয়। আমি আমার দেশ ছেড়ে বিদেশে পড়ে থাকতে চাই না। এ দেশ আমার জন্মস্থান, আমার ৫০ বছরের সংসার এখানে। আমি এখানেই থাকতে চাই।”এই বিষয়ে তুরিন আফরোজের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park