1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

 

মোঃ মামুন মোল্লা,খুলনা।। বিদেশগামী কর্মীদের সচেতনতা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি নিয়ম-কানুন মেনে বৈধ উপায়ে বিদেশ গমনের পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। দক্ষতা অর্জন করলে নিজে এবং রাষ্ট্র উভয়ই উপকৃত হবেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিস খুলনার সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসাইন। শাহিনুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন,খানজাহান আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ্বাস, মিরেরডাঙ্গা আলিম মাদ্রাসার উপাধাক্ষ মাওলানা সিহাব উদ্দিন, ইউপি সদস্য জিএম এনামুল কবীর, কাজী শহিদুল ইসলাম পিটু, সংরক্ষিত মহিলা সদস্য মোসা মাহাফুজা খাতুন. ও প্রতিষ্ঠানের জেনারেল শিক্ষক মোঃ বাবুল হোসেন। সেমিনারে প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের শিক্ষক তৌহিদুর রহমান।সেমিনারে বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বক্তারা নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক, বৈধ প্রক্রিয়ায় বিদেশ গমনের গুরুত্ব এবং দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park