1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মহানগর বিএনপিতে রবিউল আলম মিলুকে শীর্ষ নেতৃত্বে দেখতে চায় নেতাকর্মীরা

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান।।রাজশাহী মহানগর বিএনপির রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক কাউন্সিলর মোঃ রবিউল আলম মিলু। মহানগরীর তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে শীর্ষ নেতৃত্বে দেখতে চেয়ে জোর দাবি জানিয়েছেন।তাদের মতে, মিলু একজন পরীক্ষিত নেতা, যিনি বারবার রাষ্টীয় নিপীড়নের শিকার হয়েও আন্দোলনের ময়দান থেকে একচুলও সরে যাননি।দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে মোঃ রবিউল আলম মিলু বহু নির্যাতন ও ত্যাগের মধ্য দিয়ে গেছেন।রাজপথে তার দৃঢ় অবস্থান এবং প্রতিক‚ল পরিস্থিতিতেও অবিচল সংগ্রাম তাকে সাধারণ নেতাকর্মীদের কাছে একজন প্রকৃত অভিভাবক হিসেবে পরিচিতি এনে দিয়েছেন।নেতা-কর্মীরা মনে করেন, দুঃসময়ে তিনি যেভাবে দলের পাশে ছিলেন এবং নেতাকর্মীদের আগলে রেখেছেন, তা তাকে শীর্ষ নেতৃত্বের জন্য অপরিহার্য করে তুলেছে।রাজশাহীর ৩০টি ওয়ার্ডে বিএনপির নেতৃবৃন্দকে একত্রিত করার ক্ষেত্রে মিলুর সক্ষমতা বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সাংগঠনিক দক্ষতা এবং কর্মীদের সাথে নিবিড় সম্পর্ক তাকে এই পদের জন্য যোগ্যতম প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।মহানগর বিএনপির সাধারণ নেতাকর্মীরা একবাক্যে বলছেন, রাজশাহী মহানগর বিএনপির শীর্ষ তিন নেতার মধ্যে আমরা মোঃ রবিউল আলম মিলুকে দেখতে চাই।নেতাকর্মীরা বিশ্বাস করেন, রবিউল আলম মিলুর মতো ত্যাগী, সৎ ও কর্মীবান্ধব নেতার যথাযথ মূল্যায়ন হলে শুধু মহানগর বিএনপি নয়, পুরো দলই একটি শক্ত ভিত পাবে। তাদের প্রত্যাশা, কেন্দ্রীয় নেতৃত্ব যদি সময়োপযোগী এই সিদ্ধান্ত নেয়, তবে রাজশাহী মহানগর বিএনপি আগামী দিনে আরও সুসংগঠিত ও জনআকাঙ্খার প্রতীক হয়ে উঠবে।রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, বর্তমানে দলের ক্রান্তিকালে এমন একজন অভিজ্ঞ ও ত্যাগী নেতার নেতৃত্বে আসা দলের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। মিলুর নেতৃত্ব মহানগর বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।রাজশাহী মহানগর বিএনপিতে রবিউল আলম মিলুকে শীর্ষ নেতৃত্বে দেখতে চাই রাজশাহী নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park