1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

মন্ডপে মন্ডপে লন্ডন প্রবাসী সাইফুল ইসলামের অনুদান

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

 

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে লন্ডন প্রবাসী বিএনপি নেতা সাইফুল ইসলাম আর্থিক অনুদান প্রদান করেছেন।বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নির্দেশে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহযোগিতায় এ আর্থিক সহযোগিতা প্রদান করেন।শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সাইফুল ইসলামের লন্ডন থেকে পাঠানো আর্থিক অনুদান নিয়ে বিভিন্ন পূজা মন্ডপে ছুটে যান স্থানীয় শতাধিক নেতাকর্মী।তারা কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে এ আর্থিক সহযোগিতা তুলে দেন।এ সময় আশরাফ সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মালেক, ৮ নং ওয়ার্ডের বিএনপি নেতা আবুল বাশার, ছাত্রদল নেতা হাবিবুল্লাহ, সোহাগ হোসাইন।কৃষ্ণপুর মধ্যপাড়া সার্বজনীন মন্দিরের সভাপতি গোপাল মন্ডল বলেন, লন্ডন প্রবাসী সাইফুল ইসলাম আমাদের এলাকার সন্তান। প্রবাসে থাকলেও আমাদের কথা মনে রেখেছেন এটা আমাদের সৌভাগ্য। তার এ আর্থিক অনুদান যারা তার পক্ষ থেকে আমাদের কাছে পৌছে দিলেন তাদের কেও ধন্যবাদ জানাই।কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, সাইফুল ইসলাম লন্ডনে থাকলেও এলাকার জনগনের কথা ভুলে যাননি।তিনি সব সময় এ এলাকার মানুষের পাশে ছিলেন, আছেন, থাকবেন।মানিকগঞ্জ জেলার পূজামন্ডলো পরিদর্শন করেন বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নির্দেশেনায় সাইফুল ইসলাম আপনাদের পাশে থাকার চেষ্টা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park