1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে যুবক নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

 

দিগন্ত রিপোর্ট।।রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরিত হয়ে ২১ বছরের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানাধীন নিউ ইস্কাটন এজি চার্চ গির্জা সংলগ্ন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।জানা যায়, মগবাজার ফ্লাইওভার থেকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ককটেল নিক্ষেপ করলে তা নিচে থাকা ওই যুবকের মাথায় পড়ে বিস্ফোরিত হয়। এতে তার মাথার ঘিলু বেরিয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তজা জানান, নিহত তরুণের নাম সিয়াম মজুমদার (২১), তিনি একটি ডেকোরেটর দোকানের কর্মচারী।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তার মাথায় আঘাত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park