1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ভেদরগঞ্জে দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

শরীয়তপুর থেকে আক্তার হোসেন।।শরীয়তপুরের ভেদরগঞ্জে নিখোঁজের দুইদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।(২৬ সেপ্টেম্বর) শুক্রবার বেলা ১২টায় উপজেলার সখিপুরের সৈয়াল কান্দি নামক এলাকার একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শিশু তায়েবা (৬) দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। এরপর থেকে পুলিশ ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালায়।স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১২টায় প্রতিবেশীর একটি সেপটিক ট্যাংকে খোঁজ নেয়। এসময় ভিতরে মরদেহ দেখে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।নিহত শিশুর চাচা- কাকন সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ভাতিজিকে এভাবে হারাতে হবে ভাবিনি। যারা এই অমানবিক ঘটনাটি ঘটিয়েছে, আমি তার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি জানাচ্ছি।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক বলেন, নিখোঁজ শিশুর সন্ধান একটি সেপটিক ট্যাংকে পাওয়া গেছে। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে শিশুর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park